, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরের পরিবারের নৃ-শং-স হ-ত্যা-কা-ণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা মনিটরিং কমিটি’র নিয়মিত সভা অনুষ্ঠিত গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে ফটিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ ওস্তাদ মিহির লালা স্মরণে চট্টগ্রামে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালুমঘাট ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেল সম্পন্ন কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধ-র্ষ-ণের অ-ভি-যোগ, থানায় মা-ম-লা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি আইএসডিআরএফ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে হালুয়াঘাটে ৫০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য নির্বাচিত হয়েছেন ৪৭ নওগাঁ-২ আসনের এমপি

রায়গঞ্জে মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপিয়ে আহত ২; একজনের অবস্থা আশঙ্কাজনক

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৫:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 42

রায়গঞ্জে মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপিয়ে আহত ২; একজনের অবস্থা আশঙ্কাজনক

৫০

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ধারালো অস্ত্রের হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন রায়গঞ্জ পৌর এলাকার ফিরোজ আহমেদের ছেলে আব্দুর রহমান (১৮) ও হাছান শেখ (২২)। তাদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদকাসক্ত অবস্থায় তাদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও গালাগাল শুরু করেন। এতে বাধা দিলে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে আব্দুর রহমান ও হাছান শেখ গুরুতর আহত হন।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকসেবনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। এরই জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে অভিযুক্ত টিটোনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

স্বজনরা জানান, গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে বগুড়ায় স্থানান্তর করা হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত হাছান শেখ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রংপুরের পরিবারের নৃ-শং-স হ-ত্যা-কা-ণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে মাদক সেবনে বাধা, সংঘর্ষে কুপিয়ে আহত ২; একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ০৫:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬