বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) শ্রেণিকক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯ তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ র্কোসের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ করা হয়। বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,দেশের মাটি,মানুষ,কৃষক, খামারি ও সাধারণত মানুষর অন্নের জোগান নিশ্চিত করা এবং কৃষির উৎকর্ষ বাড়াতে বাকৃবি কাজ করে যাচ্ছে।’
উপাচার্য বনেল,’নিশ্চিতভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে এসে দেশের মাটি,মানুষ, খামারি ও সাধারণত মানুষের অন্নের জোগান ও কৃষির উৎকর্ষতা বাড়াতে ভূমিকা রাখার জন্য চেষ্টা করছে।বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন। এটাই বাকৃবির ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্ম বাকৃবিকে আরও সমৃদ্ধ করবে,দেশকে এগিয়ে নিবে এবং বিশ্বকে সেরা দিবে।
তিনি বলেন, বাকৃবি ও জিটিআইয়ের মূল শিক্ষা হচ্ছে উচ্চপদস্থ মানসিকতার গণ্ডি থেকে বেরিয়ে মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় এবং বন্যা,খড়া ও বিভিন্ন দুর্যোগে কিভাবে সেবা দিতে হয়,সে মানসিকতা তৈরি করাও এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। আমরা কর্মে বিশ্বাস করি, আমরা কাজে বিশ্বাস করি,আমারা সেবা ও সততায় বিশ্বাস করি। ‘
জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড.মো.মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো.হেলাল উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করা দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ কর্মকর্তার মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

























