, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভাঙ্গুড়ায় আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ উপলক্ষে বাকৃবিতে সেমিনার বাকৃবিতে নিপীড়নবিরোধী দিবসে আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক মুক্তিপণ না পেয়ে যুবকের পা ভাঙার অভিযোগ

বাকৃবিতে নিপীড়নবিরোধী দিবসে আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

২

বাকৃবি প্রতিনিধি,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে( বাকৃবি) নিপীড়নবিরোধী দিবস ও শহীদ আবরার ফাহাদ এর সপ্তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাকৃবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শহীদ আবরার ফাহাদের স্মরণ ও ক্যাম্পাসে যেকোনো ধরনের রাজনৈতিক ও শারীরিক নির্যাতন (র‍্যাগিং ও নিপীড়ন) বন্ধের প্রতীক হিসেবে তাদের এ আয়োজন।

বুধবার( ৭ অক্টোবর) বাদ আছর বাকৃবির সেন্ট্রাল মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক মুসলিম অংশগ্রহণ করেন। পরবর্তীতে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন শাখা ছাত্রশিবির।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, সাথী, কর্মী ও সমর্থকরা।

বাকৃবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন বলেন, শহীদ আবরার ফাহাদ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে নির্মমভাবে শাহাদাতবরণ করেছেন। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলার সাহস জোগায়। শিক্ষাঙ্গনে মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন মতের ভিন্নতার কারণে নিপীড়ন বা হয়রানির শিকার না হন। শহীদ আবরারের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ। ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল। গতবছর শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ‘নিপীড়নবিরোধী দিবস’ ঘোষণা ও তা যথাযথভাবে পালনের আহ্বান জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

হুর-এ- তানহা তামান্না
০১৭৫৩২৩৯৯২০
৭ অক্টোবর

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাকৃবিতে নিপীড়নবিরোধী দিবসে আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় ০৯:০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬