, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা বাকৃবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক শরীফ-আর-রাফি ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ২নং ওয়ার্ডে মেম্বার পদে তারুণ্যের পছন্দ সুলেমান আহমদ সুরমান অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ দেওয়ানগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিনের যোগদান টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

১৬৬

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে হত্যার চেষ্টার প্রতিবাদে ও জোরপূর্বক জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামবাসীর আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগম।

মানববন্ধনে কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম বলেন, ১৩ আগস্ট বেলা ১১ টার দিকে আমার স্বামী জহর আলী জমি ধান চাষ করতে গেলে একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নুর আলম, রাব্বি মিয়ার নেতৃত্বে আমার স্বামীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি মৃত্যু শয্যায় রয়েছেন। এছাড়াও ভাতিজা জাহিদুল ইসলাম, জিয়াউল হক সহ মারপিট করেন একই সঙ্গে আমার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং আমাকে মারধর করেন তাঁরা। তাঁরা আমাদের মামলা তুলে নিতে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে যাচ্ছেন। তাই আমরা জমি বেদখল ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬