, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির স্মারকলিপি

  • রিপন রাজ
  • আপডেট সময় ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 48

Oplus_131072

৬৫

জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামালপুর জেলা দলিল লেখক সমিতি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. আরজু আকন্দ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সহসভাপতি বাবুল মিয়া, সদর দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মো. মোহন আকন্দ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাবুলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দীর্ঘদিনের পেশা থেকে দলিল লেখকদের বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ যাতে দলিলের মুসাবিদা করতে না পারেন, সে বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।

এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখকের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতিরও দাবি জানান বক্তারা।

পরে জেলা প্রশাসকের কাছে দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

সমিতির নেতারা জানান, তাদের সাত দফা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

জামালপুরে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির স্মারকলিপি

আপডেট সময় ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬