, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিতের আহ্বানে শেরপুরে র‍্যালি-আলোচনা লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাকৃবি ‎ চিলমারীতে মনোয়ারুল ইসলাম মিলুর অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি,খেলোয়াড়দের ব্লেজার পড়ালেন ভিসি শিক্ষার্থীদের বৈশ্বিক যাত্রা সহজ করতে তৃতীয় ভাষা শেখাবে বিশ্ববিদ্যালয় তথ্য যাচাই ও সম্প্রীতির বার্তা নিয়ে টেকনাফে তরুণদের আয়োজন বদলগাছীতে ৯ মাসে ২৫ আত্মহত্যা, ৬ হত্যাকাণ্ড; আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ! জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার

১১৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে এক বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার খাগড়াবাড়িয়া ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের মৃত মালেক শেখের স্ত্রী রাহাতুন বেগম (৭৫) এবং ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামের ইমরান শেখের স্ত্রী সানজিদা বেগম (৩০)।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহাতুন বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত শুক্রবার রাতে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে বাড়ির কাছের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে, একই উপজেলার সাফলীডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সানজিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সানজিদার সঙ্গে তার স্বামী ইমরান শেখের মনোমালিন্য হয়েছিল। সোমবার রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর তিনি প্রতিবেশীদের কাছে গিয়ে তার বিষয়ে খোঁজ নেন। পরে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন।

রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে সকালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, দুই নারীর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের

গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬