, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল

কুবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ

৭৭

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন পাকিস্তান মসজিদে এ আয়োজন করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব মো. আবুল বাশারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “আমাদের নেত্রী বাংলাদেশের সকল দুঃখ এবং সকল ক্রাইসিসে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, উনার জীবন এই দেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। দীর্ঘদিন উনি স্বৈরাচারের অত্যাচার সহ্য করে অমানবিক জীবনযাপন করেছেন এই দেশের মানুষের জন্য।”

দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আজকে আমরা এই দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও করতে পারতাম। কিন্তু সেখানে না করে এই মসজিদে করার একটি কারণ—এখানে নিষ্পাপ এতিম শিক্ষার্থীরা রয়েছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া অন্যদের চেয়ে দ্রুত কবুল হবে।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। যুগ যুগ ধরে তাঁর যে ভালো কাজগুলো রয়েছে, সেগুলো আমরা সবাই অন্তরে লালন করে আগামী দিনে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি।”

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ১৯৬০ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সাল থেকে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

কুবিতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৯:৪৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬