, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিতের আহ্বানে শেরপুরে র‍্যালি-আলোচনা লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাকৃবি ‎ চিলমারীতে মনোয়ারুল ইসলাম মিলুর অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি,খেলোয়াড়দের ব্লেজার পড়ালেন ভিসি শিক্ষার্থীদের বৈশ্বিক যাত্রা সহজ করতে তৃতীয় ভাষা শেখাবে বিশ্ববিদ্যালয় তথ্য যাচাই ও সম্প্রীতির বার্তা নিয়ে টেকনাফে তরুণদের আয়োজন বদলগাছীতে ৯ মাসে ২৫ আত্মহত্যা, ৬ হত্যাকাণ্ড; আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ! জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

১১১

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী। জেলার ৯টি উপজেলা থেকে মোট ৪ হাজার ৫১৮ জন শ্রমিক ভোটার এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ৪০টি বুথ স্থাপন করা হয়।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পছন্দের প্রার্থীদের পক্ষে সমর্থকেরা স্লোগান, প্রচারপত্র ও বিলবোর্ডের মাধ্যমে ভোটারদের কাছে ভোট ও দোয়া কামনা করেন। পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন কমিশনার ডা. মাহফুজার রহমান মজনু বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের মধ্যে ঈদের আনন্দের মতো উৎসবের আমেজ ও বাড়তি উত্তেজনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন পেশার লোকজন দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজ্জামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দিনব্যাপী ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রম। ভোটের হিসাব যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের

কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

আপডেট সময় ০৯:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬