কুড়িগ্রামের ফুলবাড়ীতে মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিনজনকে আটক করেন প্রশাসন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। আটকরা হলেন—ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মোঃ মন্ডল মিয়ার ছেলে মোঃ মামুন হাসান (২৫), মৃত মহসিন আলীর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে বাবু (৪০) এবং মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৮)। তাদের সবার বাড়ি পূর্ব ফুলমতি এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৃথক অভিযানে মামুন হাসানকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। অপর অভিযানে মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ও মোঃ আরিফুল ইসলামকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। দুই অভিযানে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মোঃ মামুন হাসানের বিরুদ্ধে একটি এবং মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ও মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে অপর একটি মামলা করা হয়েছে। পৃথক দুটি মামলায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি, পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

























