, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে

সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই

৪৯

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল ২০ দলীয় মেগা টুর্নামেন্ট-২০২৬”। স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব সুনতানুর ইসলাম মুন্নু মোল্লা। খেলাটির উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ফরিদ দেওয়ান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী খান, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, গোয়ালন্দ উপজেলা তরুণদলের সভাপতি মাসুদ রানা, গোয়ালন্দ উপজেলা জিয়ামঞ্চের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, গোয়ালন্দ পৌর কৃষকদলের সভাপতি আলতাফ কাজী, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং গোয়ালন্দ তরুণদলের ক্রীড়া সম্পাদক মানিক ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় IMP United XI ও আলী নেওয়াজ স্পোর্টিং ক্লাব। ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি PM ফারুক, সহযোগী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুলাইমান সোহান।

খেলাকে ঘিরে মাঠের চারপাশে ছিল দর্শকদের ভিড়। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা। তরুণ খেলোয়াড়দের নৈপুণ্য ও দুর্দান্ত ফুটবল উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই

আপডেট সময় ০৮:০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬