, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক 'নজরুল বর্ষ' উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

৪৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে এক আনন্দঘন পরিবেশে উৎসবের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।

উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় প্রতিযোগিতার মূল আকর্ষণ। উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেয়। রঙ-বেরঙের পোশাকে সেজে ক্ষুদে ও তরুণ শিল্পীরা কবিতা আবৃত্তি, মনমুগ্ধকর নৃত্য এবং নজরুলের সুরের মূর্ছনায় সংগীত পরিবেশন করে পুরো প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।

আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বরেণ্য সাংস্কৃতিক সংগঠক, গুণী সংগীতশিল্পী এবং সমাজের বিশিষ্ট সুধীজন উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত দর্শনার্থী ও অভিভাবকদের মাঝে দারুণ উচ্ছ্বাস ও উৎসবের আবহ তৈরি হয়।

সংগঠকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহী সুর ও দেশপ্রেমের ভাবধারা ছড়িয়ে পড়বে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আপডেট সময় ০৯:০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬