, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

লালমাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা

৫০

লালমাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা।

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা লালমাই উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কার্যক্রমের রেজিস্ট্রেশন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরদার প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগকে সফল করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা।

প্রচার কর্মসূচিতে অংশ নেন লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খোরশেদ আলম লোকমান এবং সংস্থাটির সদস্য আল আমিন অয়ন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এই ক্রীড়া কর্মসূচির নানা দিক তুলে ধরেন।

ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ সৃষ্টি এবং উদীয়মান তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের জন্য এই কর্মসূচিতে মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, তাইকোয়ানডো ও জুডো), সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিস। নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশগ্রহণ করতে পারবে।

প্রচারণাকালে আয়োজকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা তুলে ধরেন কীভাবে ক্রীড়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে একে পেশা হিসেবে বেছে নিয়ে নিজের ও পরিবারের ভরসা হওয়া সম্ভব।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজকরা প্রত্যাশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় প্রান্তিক শিশু-কিশোরদের মধ্য থেকে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে। তাদের সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দিতে পারলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লালমাই উপজেলাকে প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

লালমাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর রেজিস্ট্রেশন বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচার-প্রচারণা

আপডেট সময় ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬