, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বরিশালে প্রস্তুতি সভা

২৭

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার।

এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি, অংশগ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি উদযাপনের দিন নয়, এটি আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এদিনের কর্মসূচি সফল করতে হবে।”
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরে আগামী দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বরিশালে প্রস্তুতি সভা

আপডেট সময় ০৯:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬