, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘ*র্ষ, আহত ৫

৪৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গিমাডাঙ্গা ইউনিয়নের আজিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. মোরসালিন (১৭), মোহাম্মদ রাকিব মোল্লা (২০), তামিম শেখ (১৫), আবির শেখ (১৮) ও মো. রইছ মোল্লা (১৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গিমাডাঙ্গা মুন্সির চর ও উত্তরপাড়া এলাকার মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে আজিমবাজার এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের স্বজনদের অভিযোগ, প্রায় ৫০ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে পাঁচজন আহত হন। মশিউর, নাহিদ, ইয়ামিন হোসেন পাম্পু ও রহিমসহ কয়েকজন হামলায় নেতৃত্ব দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইয়ামিন হোসেন পাম্পু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এর আগে একটি ঘটনার সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় গজালিয়া ব্রিজের ওপর তিনি একজনকে থাপ্পড় মেরেছিলেন। পরে স্থানীয় বড়দের মাধ্যমে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

তিনি দাবি করেন, শুক্রবার সন্ধ্যায় ওই পক্ষের কয়েকজন আজিমবাজার এলাকায় এসে তাকে মারধরের চেষ্টা করলে আত্মরক্ষার্থে তিনি একজনকে ঘুষি মারেন। তার সঙ্গে অন্য কেউ ছিল না এবং বড় ধরনের কোনো সংঘর্ষও ঘটেনি বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আজিমবাজারের মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘ*র্ষ, আহত ৫

আপডেট সময় ০৫:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬