, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা বাকৃবিতে ছিনতাইয়ের শিকার বহিরাগত, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন  শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ​সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: ১০৩টি অ-স্ত্র ও বিপুল পরিমাণ গু-লি-সহ দেশি-বিদেশি অ-স্ত্র উদ্ধার

পত্নীতলায় (নজিপুর) বালিকা উচ্চ বিদ্যালয়ে এক হাজার ৪১০টি বৃক্ষের চারা বিতরণ

৪২

প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য —এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১হাজার ৪১০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১০ টা থেকে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে Extended Community Climate Change Project -Drought (ECCCP-Drought) প্রকল্পের আওতায় এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষ্ঠানের করেন নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। এ সময় তাঁরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা তৈরি করতে হবে। প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং ইকো-সোসাইটির ডেভেলপমেন্ট অর্গানাইজেশনর বাস্তবায়নে এ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুকি হ্রাস এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও ভাগযোগ্য পৃথিবী গড়ে তোলায় এ কর্মসূচির মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা

পত্নীতলায় (নজিপুর) বালিকা উচ্চ বিদ্যালয়ে এক হাজার ৪১০টি বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় ০৯:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬