, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার

নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বাকৃবি উপাচার্যের

৩৬

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

​সোমবার (২৪ আগস্ট) উপাচার্যের স্বাক্ষর করা এক অভিনন্দনবার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

​অভিনন্দনবার্তায় উপাচার্য বলেন, ‘আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা, প্রজ্ঞা ও দেশপ্রেমের কারণে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া অত্যন্ত যুগোপযোগী ও গৌরবময়। আপনার আপসহীন পথচলা এবং রাজনৈতিক জীবনের ত্যাগ দীর্ঘ সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় ও শিক্ষণীয়।’

​উপাচার্য আশা প্রকাশ করে বলেন, মহামান্য রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মেধাবী নেতৃত্বে দেশ সমৃদ্ধি ও অগ্রগতির পথে আরও বেগবান হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বার্তায় ​অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬১ হাজার ৬৯৯ জন গ্র্যাজুয়েট দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি ক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।’

​তিনি আরও বলেন, ‘নতুন চ্যান্সেলরের সুদৃঢ় ও অভিভাবকসুলভ দিক-নির্দেশনায় ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রযুক্তিগত উদ্ভাবন ও কৃষি গবেষণায় ভবিষ্যতে আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে।’

​পরিশেষে উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির মেয়াদের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে তাঁর প্রতিটি পদক্ষেপের সফলতা প্রার্থনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ

নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বাকৃবি উপাচার্যের

আপডেট সময় ০৫:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬