, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দৌলতদিয়ায় বেকারি ব্যবসায়ীকে মারাত্মকভাবে আহত করে অর্থ ও মালামাল লুট

৩২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নম্বর বেপারীপাড়া নদীর পাড়ের সড়কে মো. তাজু নামে এক বেকারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও আহত তাজুর ভাষ্য অনুযায়ী, তিনি বেকারির গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে থামিয়ে প্রথমে ‘মামা দাঁড়ান, রুটি খাবো’ বলে রুটি চায়। পরে তারা মিষ্টিও নেয়। খাওয়া শেষে তাকে আবার দাঁড়াতে বলে দুর্বৃত্তরা।

অভিযোগ রয়েছে, এরপর তাজুর মুখ বেঁধে দুর্বৃত্তরা দুটি ধারালো চাকু বের করে। একটি স্প্রিং চাকু ও অন্যটি ছোট চাকু ছিল বলে জানান তিনি। পরে তার গলায় চাকু ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র বের করে দিতে বলে তারা।

তাজুর দাবি, একপর্যায়ে রাস্তা দিয়ে একটি মোটরসাইকেল আসতে দেখে দুর্বৃত্তরা কিছুটা সরে যায়। তবে যাওয়ার আগে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে ‘তুমি যাও মামা’ বলে ছেড়ে দেওয়ার সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করা হয়।

আহত তাজু পরে স্থানীয়দের কাছে ঘটনার বিস্তারিত জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তবে মাদকের সঙ্গে এ ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দৌলতদিয়া এলাকার অপরাধ দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

দৌলতদিয়ায় বেকারি ব্যবসায়ীকে মারাত্মকভাবে আহত করে অর্থ ও মালামাল লুট

আপডেট সময় ০৯:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬