, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 19

ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪

৩৬

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬) এবং আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন—ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। প্রাথমিক চিকিৎসা শেষে ফয়জুল ও রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দে পুলিশের অভিযান চলছে।

পুলিশ নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মোঃ আব্দুল কাদের, ময়মনসিংহ প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪

আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬