, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার

তেঁতুলিয়ায় ৬ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ

৩৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এবং ঘটনাটি আপোষের মাধ্যমে মীমাংসার চেষ্টার অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ করেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

বিক্ষোভকারীরা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানোয়ার হোসেনের বিচার এবং কথিত আপোষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে তারা তেঁতুলিয়া-পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী এক ৬ বছরের শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় মামলা না করে একটি পক্ষ ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে আপোষ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধেও আপোষে ভূমিকা রাখার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুলতানা রাজিয়া। তিনি দাবি করেন, আপোষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

বিক্ষোভকারীরা জানান, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ

তেঁতুলিয়ায় ৬ বছরের শি-শু-কে ধ-র্ষ-ণের অভিযোগ, আপোষের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬