, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

গোপালগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্ম*হত্যা

গোপালগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

৫১

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হতাশা থেকে অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অভি বিশ্বাস বেদগ্রামের বাসিন্দা গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়েছিল।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অভি জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলাফল জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরে অচেতন অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরীক্ষার ফলাফল নিয়ে হতাশ হয়ে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

গোপালগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্ম*হত্যা

আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬