, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ জামালপুরে ব্যবসায়ীর ওপর হামলা, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী

কোস্ট গার্ডের অভিযানে ১০ টন ইউরিয়া সার উদ্ধার

৫৩

মিয়ানমারে সার পাচার প্রতিরোধে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অভিযানে ১০ হাজার কেজি ইউরিয়া সার ও একটি বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় কোস্ট গার্ডের একটি জাহাজ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়।

বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ইউরিয়া সার পাওয়া যায়। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

কোস্ট গার্ডের অভিযানে ১০ টন ইউরিয়া সার উদ্ধার

আপডেট সময় ১২:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬