, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

ওস্তাদ মিহির লালা স্মরণে চট্টগ্রামে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 16

ওস্তাদ মিহির লালা স্মরণে চট্টগ্রামে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

২৩

দেশবরেণ্য সংগীতগুরু ওস্তাদ মিহির লালার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান–২০২৬। সুরেশ্বর সংগীত একাডেমির আয়োজনে রবিবার (৩০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে মনোজ্ঞ এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুরেশ্বর সংগীত একাডেমির পরিচালক ও সংগীতচর্চা ও প্রসারে নিবেদিত সংগঠক সতীশ দাশ হিমেল এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। ওস্তাদ মিহির লালার সংগীতসাধনা ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শুদ্ধ সংগীতের চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই তিনি এ অনুষ্ঠানের উদ্যোগ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ২১শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও শিল্পপতি, দি নীট অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শ্রীমতি মৃণালিনী চক্রবর্তী, অধ্যক্ষ, আর্য সঙ্গীত সমিতি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শাওন পান্থ, প্রতিষ্ঠাতা ও মহাসচিব, ত্রিতরঙ্গ; লায়ন সুকান্ত বড়ুয়া, চেয়ারম্যান, সৃষ্টি ফাউন্ডেশন এবং শ্রীমতি কৃষ্ণা দাশ।

অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন শ্রী দোলন কানুনগো (বরেণ্য মোহনবীণা বাদক), শ্রী রিটন কুমার ধর (বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী), শ্রী রণধীর দাশ (বিশিষ্ট শাস্ত্রীয় বংশীবাদক)*সহ অন্যান্য গুণী শিল্পীরা। তবলা, হারমোনিয়াম ও তানপুরায় সহযোগিতা করেন সজীব বিশ্বাস, সানি দে, অমিত চৌধুরী দীপ্ত, অভিষেক নন্দী ও অন্বেষা দাশ।

এছাড়া সুদীপ সেনগুপ্তের পরিচালনায় রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় বৃন্দ তবলা লহড়া এবং সতীশ দাশ হিমেলের পরিচালনায় সুরেশ্বর সংগীত একাডেমির শিক্ষার্থীদের সমবেত শাস্ত্রীয় সংগীত বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রবীর পাল।আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী বৃষ্টি বৈদ্য, আহ্বায়ক সেলিম নূর, সদস্য সচিব অনিতা ঘোষ ও অর্থ সচিব গোবিন্দ দাশ অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উদ্ভোধক ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, “ওস্তাদ মিহির লালা আমাদের সংগীতাঙ্গনের এক অনন্য সাধক। তাঁর স্মৃতিকে ধারণ করে শুদ্ধ সংগীতের চর্চা ও নতুন প্রজন্মের মাঝে সংগীতের সৌন্দর্য ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সংগীতপ্রেমী, শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

প্রতিনিধিঃ স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

ওস্তাদ মিহির লালা স্মরণে চট্টগ্রামে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬