, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা বাকৃবিতে ছিনতাইয়ের শিকার বহিরাগত, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন  শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ​সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: ১০৩টি অ-স্ত্র ও বিপুল পরিমাণ গু-লি-সহ দেশি-বিদেশি অ-স্ত্র উদ্ধার

এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই

৮৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা কৃষক দলের সভাপতি এস এম শাহিদ শেখ (৬০)। শুক্রবার (৯ অক্টোবর) সকালে হাঁটতে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

এস এম শাহিদ শেখ গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানির চাচাতো ভাই। তিনি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সংসদ সদস্য এস এম জিলানি, শাহিদ শেখ এবং পরিবারের আরও কয়েকজন সদস্য টুঙ্গিপাড়া-বাশবাড়িয়া সড়কে হাঁটতে বের হন। হাঁটার একপর্যায়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার আসরের নামাজের পর পাটগাতি গ্রামের একটি বালুর মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ সদস্য এস এম জিলানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মানসম্মত পেঁয়াজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, বিতরণ বীজ-চারা

এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই

আপডেট সময় ০৯:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬