, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!!

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 17

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!!

৩৩

বগুড়ার আদমদীঘিতে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, শান্ত মন্ডল নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত বাগানে চলাচলের জন্য ওই রাস্তা নির্মাণ করেছেন। ঘটনাটি ঘটে নসরতপুর হাটের পশ্চিম এলাকায়। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার (১৮ আগস্ট) আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) বরাবর মকছেদ আলীসহ ৫১ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, নসরতপুর পশ্চিম বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নসরতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের এককক্ষবিশিষ্ট সংসদ কার্যালয় হিসেবে একটি ঘর ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৮ আগস্ট রাতের আঁধারে শান্ত মন্ডল লোকজন নিয়ে ওই কার্যালয়ের এক পাশের দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলেন। পরে ঘরটির পূর্ব পাশের প্রায় ৬ ফুট প্রশস্ত ও ১৬ ফুট দীর্ঘ জায়গা দখল করে নিজের বাগানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হয়। শুধু তাই নয় দখল করা জায়গার ওপর ইতোমধ্যে ইটসোলিং করে রাস্তা নির্মাণের কাজও সম্পন্ন করা হয়েছে।

অভিযোগকারীদের পক্ষে মকছেদ আলী বলেন, কতিপয় লোকজনকে ম্যানেজ করে শান্ত মন্ডল ওই সংসদের ঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করে নিয়েছেন। আমরা প্রশাসনের কাছে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছি।

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!!

আপডেট সময় ০৯:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬