, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জে আরও ৭ খাল খননের উদ্যোগ

৩৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৮৪ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও ঈশ্বরগঞ্জের ইউএনও সানজিদা রহমান।

ময়মনসিহের ঈশ্বরগঞ্জে আরও সাত খাল খননসহ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

শনিবার (৮ আগস্ট) খাল খননের কাজ শতভাগ সম্পন্ন করে বরাদ্দের অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৮৪ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ইউএনও সানজিদা রহমান এই প্রস্তাবনা তুলে ধরেন।

ইউএনও সানজিদা রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরেছি। বিশেষ করে আরও সাতটি খাল খননের প্রয়োজনীয়তার কথা জানিয়েছি। আশা করছি, দ্রুতই এসব খাল খননের কাজ শুরু হবে। তাছাড়া খাল খননের সময় কোনো ব্যক্তির মালিকানাধীন জমি পড়লে তাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন।

সানজিদা রহমান বলেন, ঈশ্বরগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও জানিয়েছি। প্রধানমন্ত্রী উন্নয়নকাজে যেকোনো বাধাকে অগ্রাহ্য করে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

খালগুলো খনন করা হলে কৃষি, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে উপজেলার মানুষের উপকার হবে বলে জানান তিনি। এসব খাল খননের কাজ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন ইউএনও। এ ছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলার আইসিটি ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জে আরও ৭ খাল খননের উদ্যোগ

আপডেট সময় ০৩:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬