নতুন প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও কঠোর নজরদারির মধ্য দিয়ে সারাদেশের মতো খাগড়াছড়ির দিঘীনালাতেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
পরীক্ষাকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, কেন্দ্রে প্রবেশে কড়াকড়ি, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্রে মোবাইল ফোনসহ অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
এসময় পরিক্ষা কেন্দ্র পরির্দশন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ বলেন শিক্ষার্থীদের সুবিধার্থে মেডিকেল টিম করা হয়েছে,পরিক্ষায় যাতে কোন প্রকাশ অসুবিদায় পরতে না হয় সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান।
দীঘিনালা সরকারি ড্রিগী কলেজের উপচার্য মো: দুলাল হোসেন জানান, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। প্রতিটি পরীক্ষাকক্ষে দায়িত্বরত পরিদর্শকরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত তদারকি করছেন।
বেবি চাকমা নামে এক পরীক্ষার্থী জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পারছেন। অভিভাবকরাও সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন প্রযুক্তির ব্যবহার ও কার্যকর নজরদারির ফলে দিঘীনালাসহ সারাদেশে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে। দীঘিনালা সরকারি ড্রিগী কলেজে ১২৪৫, কুজেন্দ্র মল্লিকা কলেজ ১৭৩, বাবুছড়া কলেজ থেকে ৫০ জন সর্বমোট ১৪৬৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

রুপম চাকমা 



















