সৌরভ আহম্মেদ শরিফ
জামালপুর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও এবং নাশকতার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
আজ দুপুরে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে স্থানীয় চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
বিক্ষোভ মিছিল এবং সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
২২.১১.২৬

























