, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল

যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার

৩৭

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে ঐতিহাসিক ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেছে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস)’, মাদারীপুর জেলা কমিটি। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদারীপুরের মস্তফাপুরস্থ হর্টিকালচার সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশকুর রহমান মাশুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসকস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ একরামুল হক সরকার।

মাদারীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন মাদারীপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ এস এম লিয়াকত আলী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈনিক (অবঃ) মোঃ শওকত হোসেন এবং জেলা কমিটির সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ কবির মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশকুর রহমান মাশুক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের (অসকস) বিভিন্ন দাবি পূরণের দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “আপনারা দেশের গর্বিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি যে দলের কর্মী, সেই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি ছিলেন আপনাদেরই বাহিনীর গর্ব মেজর জিয়াউর রহমান। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নে আপনাদের ত্যাগ অনস্বীকার্য। আপনারা আজ যে দাবি জানিয়েছেন, আমি তা পূরণ করব। জেলা পরিষদের জমি যেখানে রয়েছে, আমাকে জানাবেন—আপনাদের জেলা কার্যালয়ের জন্য সেই জমি বরাদ্দ দেব এবং কার্যালয় নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করব।”
অনুষ্ঠানে অসকস-এর পক্ষ থেকে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশকুর রহমান মাশুককে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

আলোচনা সভায় মাদারীপুর জেলা কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) কাজী মোঃ চুন্নু মিয়া, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত মাতুব্বর, জেলা সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আতিকুর রহমান, সার্জেন্ট (অবঃ) মোঃ জাহিদ হোসেন, সার্জেন্ট (অবঃ) মোঃ মিজানুর রহমান, সার্জেন্ট (অবঃ) মোঃ নজরুল ইসলাম এবং কর্পোরাল (অবঃ) মোঃ এনায়েত তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ জুলহাস মিয়া, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ সামসুল আলম হাওলাদার এবং প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক এল/টিওপি (অবঃ) মোঃ শাহ্ আলম হাওলাদার।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন— কালকিনি উপজেলা সভাপতি এল/টিওপি (অবঃ) মোঃ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মুয়াজ্জিম হুসাইন; ডাসার উপজেলা সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ খান মাসুদ রানা ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ গোলাম আলী; শিবচর উপজেলা সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ এবং রাজৈর উপজেলা সভাপতি কর্পোরাল (অবঃ) মোঃ আহালীম আলম ও সাধারণ সম্পাদক কর্পোরাল (অবঃ) মোঃ ফকরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, কল্যাণ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের অংশগ্রহণে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার

আপডেট সময় ০৭:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬