, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর কাউনিয়ায় অনুমোদনহীন থ্রি-হুইলারের বিরুদ্ধে শ্রমিকদের অবস্থান যথাযোগ্য মর্যাদায় মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত: অসকস সদস্যদের পাশে থাকার অঙ্গীকার গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে থাকবেন মোট ৫৫ প্লাটুন অনিশ্চয়তায় পরিবার কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন পিরোজপুরে পানির ট্যাংক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,লেখা রহস্যময় প্লেট, উদ্ধার আটক ১ বাকৃবির গবেষণা বাণিজ্যিকীকরণে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ, অংশ নিলেন শত শত নেতাকর্মী কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল

বাকৃবির ঈশা খাঁ হলের পুকুরে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত ‎

২৯

‎‎মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন জলাশয়ে ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হল সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে ৩০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
‎
‎​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনসুরসহ ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

‎​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুজ্জামান হোসাইন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘পোনা অবমুক্তকরণ মৎস্য অধিদপ্তরের একটি দীর্ঘদিনের ও সফল উদ্যোগ। আমরা উন্মুক্ত জলাশয়ের পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও স্কুল-কলেজের মতো অব্যবহৃত প্রাতিষ্ঠানিক পুকুরেও পোনা অবমুক্ত করি। যেসব জলাশয় সঠিক ব্যবস্থাপনা বা সক্ষমতার অভাবে অব্যবহৃত পড়ে থাকে, আমরা সেগুলোকে এই কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছি।’
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘২০১৮ সালেই বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। তবে কেবল রপ্তানিযোগ্য মাছের মান নিয়ে ভাবলেই চলবে না, দেশের মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিদেশি ভোক্তাদের মতো দেশের মানুষ এবং আমাদের সন্তানদের জন্যও মানসম্মত খাদ্যের মাধ্যমে নিরাপদ মাছ নিশ্চিত করতে হবে।’

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কালাইয়ে লক্ষ্যমাত্রার বেশি ধান সংগ্রহের আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

বাকৃবির ঈশা খাঁ হলের পুকুরে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত ‎

আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬