, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন” মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত, কাউনিয়ার ‘মানবতার অটোওয়ালা’ মিজানুর রহমান শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর পাড়ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন ​সিরাজগঞ্জ ও পাবনায় যৌথ অভিযান: ১০৩টি অ-স্ত্র ও বিপুল পরিমাণ গু-লি-সহ দেশি-বিদেশি অ-স্ত্র উদ্ধার টেকনাফে মানব পাচারবিরোধী অভিযানে গু-লি-বিদ্ধ সেনাসদস্য, আ-টক ২ শিবচরে প্রশাসনের কঠোর অভিযান: ভেজাল খাবার ও ফুটপাত দখলের দায়ে ১৭ হাজার টাকা জরিমানা পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন বিশ্বনাথ আদর্শ বাজার ইন্টার সিটি নৌকা বাইচ দলের মাঝে স্বপ্ন কো-অপারেটিভের জার্সি বিতরণ

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর

৪

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনালের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) সকাল ১১টায় উপাচার্যের সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‎আয়োজকগণ জানান, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ও সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারিত হবে ।

‎প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক (অব:) ড. মো: বোরহান উদ্দিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, ট্রেজারার অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ. কে. এম. মুসা, জাতীয় প্রোগ্রাম ম্যানেজার জনাব মাসুদ আলম খান, প্রোগ্রাম অফিসার জনাব আকিব আবরারসহ কেন্দ্রীয় গবেষণাগারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

‎সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে সহযোগিতাপূর্ণ সুযোগ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উপকৃত হবে। সর্বোপরি এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবির সঙ্গে নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ১০:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬