, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে ২০ হাজার ই-য়া-বা উদ্ধার চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি আটক চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি বর্তমান রাষ্ট্রব্যবস্থা মানবতাবিধ্বংসী’ ভেতর-বাইরের শত্রু রুখে মানবতার রাষ্ট্র গড়ার ডাক অপেক্ষার অবসান, পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে জাহাজ জয়হোক মানবতার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়কে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রামে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতের মতবিনিময় গলাচিপায় অরক্ষিত অবস্থাপনায় ধর্মীয় পুস্তিক মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার: পল্লী বিদ্যুৎ কর্মীসহ গ্রেপ্তার ২ টেকনাফে উদ্ধার হলো অপহৃত সাত বছরের রোহিঙ্গা শিশু

টেকনাফে ২০ হাজার ই-য়া-বা উদ্ধার

টেকনাফে ২০ হাজার ই-য়া-বা উদ্ধার

১৩

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বুধবার (৪ নভেম্বর) দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বসতবাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় দুটি বাড়ি থেকে ১০ হাজার পিস করে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বাড়ি দুটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনি এবং জিল্লুর রহমান ওরফে কালুর নাম উল্লেখ করা হয়েছে। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান বলে জানানো হয়।

এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী টেকনাফ থানায় মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদক, অস্ত্র, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টেকনাফে ২০ হাজার ই-য়া-বা উদ্ধার

টেকনাফে ২০ হাজার ই-য়া-বা উদ্ধার

আপডেট সময় ০৬:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬