“বার্ধক্য এবং শারীরিক অক্ষমতা—দুটি যখন একসাথে ভর করে, তখন জীবনটা থমকে দাঁড়ায়। এই পৃথিবীতে এমন বহু মানুষ আছেন, যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কয়েক কদম হাঁটার ক্ষমতাটুকুও হারিয়ে গেছে।
এমনই এক অসহায় ও শারীরিকভাবে অক্ষম প্রবীণ ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে ‘জয় হোক মানবতার ফাউন্ডেশন’। জীবনের প্রতিটি পদে যখন তিনি অন্যের ওপর নির্ভরশীল, ঠিক তখনই তাকে একটু স্বাবলম্বী করার উদ্দেশ্যে তুলে দেওয়া হলো একটি নতুন হুইলচেয়ার।”হুইলচেয়ার পেয়ে তিনি আবারো আগের মতো মসজিদে গিয়ে নামাজ পড়তে চান আগের মতই। যেখানে তিনি আগে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন এই মসজিদেই।
“নিজে হেঁটে চলা যাঁর কাছে ছিল শুধুই স্বপ্ন, সেই মানুষটির চোখে-মুখে এখন স্বস্তির ছাপ। এই একটি হুইলচেয়ার শুধু তাঁর চলাচলের মাধ্যম নয়, বরং এটি তাঁর নতুন করে বাঁচার আনন্দ আর স্বাধীনতার প্রতীক।”
“’জয় হোক মানবতার ফাউন্ডেশন’ বিশ্বাস করে—ক্ষুদ্র মানবিক প্রচেষ্টাই পারে কারও জীবন বদলে দিতে। আপনার আমার একটু সহযোগিতায় এভাবে হাসবে আরও কত অসহায় মুখ। আসুন, আমরাও মানবতার এই পথচলায় সামিল হই, বাড়িয়ে দিই সাহায্যের হাত।
জয় হোক মানবতার ”
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা সেফায়েত হোসেন, জনাব মোঃ নজরুল ইসলাম সাবেক কর্মকর্তা ও চেয়ারম্যান পদপ্রার্থী শিমুলবাড়ী ইউনিয়ন। এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করা হয়।

























