বাকৃবি প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন পদচিহ্নের ২০২৬-২৭ কার্যকরী কমিটি পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নাইমুর হোসেন নিরব দায়িত্ব পেয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সংগঠনটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. ফাহমিদা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রূখসানা আক্তার রিদিতা, মো. রাকিবুল হাসান ও নাফিস ইকবাল।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে উচ্ছ্বাস সরকার প্রিতম, জবা দেবনাথ ববি ও মো. শাকিবুর রহমান ভূঁইয়া; কোষাধ্যক্ষ হিসেবে তাজরী সরকার এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রামিশা ফারিহা রিয়া ও রাজ শেখর মণ্ডল দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন মো. রাফুল হক, সুমাইয়া কামাল দিশা ও মো. সোহানুর রহমান।
সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আসমা নাওয়ার অন্বেষা, নৃত্য সম্পাদক হিসেবে এশা আহমেদ, সংগীত সম্পাদক হিসেবে পুষ্পিতা দাস এবং নাট্য সম্পাদক হিসেবে নিশাত মনিরা মীম ও মো. জিয়াদ আল নোমান (আলিফ) দায়িত্ব পেয়েছেন। উপ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন ঈশিকা রায়, মাছুম বিল্লাহ তন্ময় ও রায়হান করিম। সহ-নৃত্য সম্পাদক হিসেবে সজিব দেবনাথ অমিত, নাবিহা মাহমুদ বিধি, ছোঁয়া পাল ও শাহরিয়ার নিহাল রাতুল এবং সহ-সংগীত সম্পাদক হিসেবে অনন্যা গাইন ও মো. মুঈন শাহরিয়ার দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে মিডিয়া ও প্রচার সম্পাদক হয়েছেন আতিয়া ইবনাত লামিয়া, উপ-মিডিয়া ও প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিয়াদ, ফটোগ্রাফি সম্পাদক মো. সিহাব উদ্দীন এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক উইলিয়াম ভালো। চারুকলা ও চিত্রাঙ্কন সম্পাদক হিসেবে নাফিসা তাহসিন নুসরাত তাহমিনা ও তাসফিয়া মাহমুদ অদ্রি এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম সারা, অর্পিতা পাল তন্নী ও রোকেয়া খাতুন সিমি দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাসকবা আক্তার মারিশা, যষ্টি রানী সিংহ, শাফিউল আলম মারুফ, বিন্দু মোহন্ত, প্রযুক্তা নাগ, এশা রায়, অর্ণিমা রায়, স্নেহা রায়, সিনথিয়া ইসলাম স্নেহা, জাহিদ হাসান সৈকত, সাইফ আহমেদ সাকিব, আশিকুর রহমান আশিক, শ্রাবণ বিশ্বজিৎ, মানতাশা মোস্তফা, সাব্বির হোসেন, সুধৃতা বণিক, শরিফুল সজীব, মো. সুলতানুর আরেফিন তাসিন, সৌমি প্রামাণিক, মাহমুদ-উন-নাবি তুহিন, অন্তিম ও সাদিয়া ইসলাম শুভা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মুক্তমঞ্চে কেক কাটা হয়। পরে টিএসসি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন সংগঠনের সদস্যরা।
পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে সাধারণ সম্পাদক নাইমুর হোসেন নিরব বলেন, নতুন কমিটির সদস্যরা সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করবেন। পদচিহ্নের পূর্বসূরি, বর্তমান কমিটির সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সংগঠনের লক্ষ্য ও আদর্শ ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।






























