ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ জনপদে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপূরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দশটি ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশের মাঝে নোতুন পোষাক ও প্রেয়জনীয় সরঞ্জাম বিতরণ কালে তিনি এ নির্দেশনা প্রদান করেণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার গ্রাম পুলিশের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও তৃণমূলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ এলাকায় মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত সংগ্রহ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ফুলশার্ট, হাফশার্ট, ফুলপ্যান্ট, গেঞ্জি, চামড়ার জুতা, মোজা, চামড়ার বেল্ট, চার্জার, টর্চলাইট ও বাঁশি বিতরণ করা হয়।
অন্যান্য মধ্যে অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নোতুন ইউনিফর্ম ও দায়িত্ব পালনের প্রোয়জনীয় সরঞ্জাম হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশ সদস্যরা। একই সঙ্গে তারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেণ।





























