ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ গ্রাহকদের রেমিট্যান্স সুবিধা আরও সহজ করতে চুক্তিবদ্ধ হলো নগদ ও রূপালী ব্যাংক বাংলাদেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ নিয়ে এলো হোন্ডা ঘুমাচ্ছেন নাকি ক্লান্ত হচ্ছেন? স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞানটি জানুন আগোরাতে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ নিটোল-নিলয় গ্রুপে চমত্কার ক্যারিয়ার গড়ার সুযোগ; সাথে থাকছে নিশ্চিত বার্ষিক ইনক্রিমেন্ট! বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৯ জুলাই মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল
নোটিশ :
যেকোনো প্রিমিয়াম থিম ও প্লাগইন, লারাভেল স্ক্রিপ্ট ক্রয় করতে আমাদের কল করুন 01711-872335। ভিজিট করুন www.ThemeBikroy.com

নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম মো. রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরণে আয়োজিত দেড় লাখ টাকা প্রাইজমানির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় যুগ পর নবীনগরে এত বড় পরিসরে আয়োজিত ফুটবল টুর্নামেন্টকে ঘিরে পুরো মাঠ প্রাঙ্গণ হাজার হাজার দর্শকের মিলনমেলায় পরিণত হয়। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের অঞ্চল থেকে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়।

টুর্নামেন্টের সভাপতি ও নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাবেদুল ইসলাম (জাবেদ) এবং টুর্নামেন্টের পরিচালক ও নবীনগর সিটি ফুটবল ক্লাবের কর্ণধার মো. জাহিদুল ইসলাম (জাহিদ)-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় বজলুর রহমান স্পোর্টিং ক্লাব (গাঙ্গেরকোট) এবং নবীনগর পূর্বাঞ্চল নশরা বাড়ি ফুটবল একাদশ।

খেলায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

খেলার উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজীব চৌধুরী ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার প্রথমার্ধে উভয় দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও শেষ পর্যন্ত বজলুর রহমান স্পোর্টিং ক্লাব (গাঙ্গেরকোট) ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একপর্যায়ে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে বজলুর রহমান স্পোর্টিং ক্লাব (গাঙ্গেরকোট)।
উভয় দলের হয়ে দেশি-বিদেশি ও জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা অংশ নেওয়ায় ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ ছিল মুখরিত।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন মো. সেলিম। এছাড়া টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে রিমন নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে অন্যান্য পুরস্কারও বিতরণ করা হয়।

নবীনগর উপজেলা শ্রমিক দল ও নবীনগর সিটি ফুটবল ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন উপস্থিত ক্রীড়ামোদীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ

নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল

আপডেট সময় ০৩:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬