, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শামীম আরা ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে থেকে উদ্ধার জামালপুরে স্বাক্ষী দিতে না আসায় নারী চিকিৎসককে কারাদণ্ড প্রদান দীঘিনালায় ব্রিজ না থাকায় শতাধিক শিক্ষার্থীর পারাপারের ভোগান্তি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ আওয়ামী লীগ নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

৪৮ প্রস্তাবের গণভোট পৃথিবীতে বিরল : শাহদীন মালিক

ড. শাহদীন মালিক। সংগৃহীত ছবি

৭৮

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, এবারের জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের মতো মনে হচ্ছে। স্থানীয় সরকারের যে ধরনের কাজ, সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।এছাড়া এবার ৪৮ বিষয় উল্লেখ করে যে গণভোট নেওয়া হচ্ছে, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মনে হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা গুলশানের ওয়েস্টিন গ্র্যান্ড বলরুমে ‘বাংলাদেশের নির্বাচন, রাজনীতি ও অর্থনীতি : ভবিষ্যতের দিক নির্দেশনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বেসরকারি ও সরকারি খাতের পাশাপাশি শাসন ও মানব পুঁজির গুরুত্ব তুলে ধরেন জেসাস কলেজ, অক্সফোর্ড জুনিয়র রিসার্চ ফেলো ড. মাহরীন খান।

সভাপতির বক্তব্যে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট রোকসানা খন্দকার বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। একটি দেশের অর্থনীতি ঠিক না থাকলে দেশ পরিচালনা করা সম্ভব নয়। দেশের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য একটি সুষ্ঠু নির্বাচন। এ দেশের মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে কমায় জিডিপি নিম্নমুখী হচ্ছে। তারল্য সংকটের কারণ ব্যাংকে বিনিয়োগ কম হচ্ছে। আমাদের অর্থনীতির ক্ষতির অন্যতম আরেকটি কারণ রাজনীতিতে দুর্নীতি হওয়া। আমাদের এমন লোককে নির্বাচিত করা দরকার যিনি দুর্নীতিমুক্ত থাকবেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, পলিসি রিসার্চ ইনস্টিটিউট চেয়ারম্যান ড. জাহিদী সাত্তারসহ বিভিন্ন দূতাবাস ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শামীম আরা

৪৮ প্রস্তাবের গণভোট পৃথিবীতে বিরল : শাহদীন মালিক

আপডেট সময় ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬