কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ই সেপ্টেম্বর ২০২৬ ইং শুক্রবার বিকেল ৩.০০ টা থেকে উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জনাব ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের।
শহীদ হাজী সুরুজ মিয়ার সুযোগ্য সন্তান বায়োফার্মা লি: এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও আলাউদ্দিন মিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারম্যান সৈয়দ একরামুল হক হারুন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, জগন্নাথদিঘী ইউনিয়ন জামায়াত আমীর মো: সাহাব উদ্দিন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: এটিএম মাসুম, পল্লী বিদ্যুতের গুণবতী শাখার ডিজিএম আরব আলী শেখ, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ, সাবেক সহকারী শিক্ষক মাষ্টার এয়াছিন, সমাজসেবক হুমায়ুন কবীর বকুল, আলকরা ইউপি চেয়ারম্যান আবুল বশর, আলকরা ইউনিয়ন জামায়াত আমীর মাও: কুতুব উদ্দিন, সেক্রেটারি আবু নাছের প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ডা: তাহের বলেন, আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমার কাছে সাধারণ প্রতিযোগীতার চেয়ে আরো বেশি কিছু। ১৯৯৮ সালের ৫ই অক্টোবর ছেলেকে হত্যা করতে আসা সন্ত্রাসীদের হামলায় নিজ বাড়ির রাস্তায় শহীদ হন হাজী সুরুজ মিয়া। আমরা ঠিকমতো জানাজাও পড়তে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশে। তিনি শহীদ হাজী সুরুজ মিয়ার সামাজিক অবদানের কথা স্মরণ করে তার নামে পদুয়া থেকে ডেকরা মোল্লা ঘাটা রাস্তাটি নাম করনের ঘোষনা দেন এবং পদুয়ায় একটি স্মৃতি নাম ফটক করার ঘোষণা দেন এছাড়াও স্মৃতি পাঠাগারের স্থায়ী ভবন তৈরির উপর গুরুত্বারোপ করেন।
কয়েক হাজার দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাঁছগাছিয়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শর্শদি ফুটবল একাদশ। খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন কে এম ইয়াসিন , ডা. আব্দুল্লাহ, সোহেল, শফিক, সুমন, সম্রাট, এনামসহ এক ঝাক তরুণ যুবক
,
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরিছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি
আধুনিক কৃষি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ‘অ্যালাইনিং’ প্রকল্পের সমাপনী
কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২
লালপুরে ২২ পিস ই-য়া-বাসহ গ্রে–ফতার এক
শারীরিক অসুস্থতায় টুঙ্গিপাড়া আ.লীগ নেতার পদত্যাগ
মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা
জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু
পুলিশের ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ দুইজন গ্রে-ফ-তার
ছেলের ছু-রি-র আঘাতে বাবা খু-ন
চৌদ্দগ্রামে পদুয়ায় শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
-
মো: জহিরুল ইসলাম সুমন
- আপডেট সময় ০৭:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ


























