, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, উদ্দেশ্য দেবী দুর্গাকে নজর দেখা চৌদ্দগ্রামের পোটকরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল সনতান ধর্মলম্বীদের দুর্গাপূজা। চট্টগ্রামের হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

শাহজাদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০১

উৎসবমুখর পরিবেশে শাহজাদপুরে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
​
বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
​
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম. এ. জাফর লিটন এবং সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। এ ছাড়াও শিক্ষক নেতা নবী নেওয়াজ, কামরুন নাহার লাকি, শামীমা নাহারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
​
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুষম বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা উদীয়মান খেলাধুলোপ্রেমী শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

​প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী সেরা শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের

শাহজাদপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬