, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন ৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ নানান আয়োজনে পালিত হলো বড়লেখায় ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৬৪০ কৃষককে নিয়ে নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রম কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বিধবা ভাতার অভিযোগ তদন্তে গিয়ে ‘মীমাংসার’ প্রস্তাব ইউনিয়ন সমাজকর্মীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ে মৎস্যজীবী দলের ব্যতিক্রমী আয়োজন, নদী-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৬৪০ কৃষককে নিয়ে নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রম

কৃষকদের মধ্যে বালাইনাশকের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার প্রসার এবং কৃষিকাজে বালাইনাশকজনিত স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি কমাতে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গত ১৬ থেকে ২০ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলায় পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাবির সহযোগিতায় ‘বালাইনাশক ঝুঁকি হ্রাস-সামাজিক ও আচরণগত পরিবর্তনভিত্তিক যোগাযোগ মাঠ কার্যক্রম (পাইলট পর্যায়)’ শীর্ষক উদ্যোগটি বাস্তবায়ন করা হয়।

এতে ৩২টি কৃষক গ্রুপের ৬৪০ জন কৃষক অংশ নেন। প্রতিটি গ্রুপে প্রায় ২০ জন কৃষককে নিয়ে সরাসরি আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি আচরণ পরিবর্তনভিত্তিক যোগাযোগ কার্যক্রমও চালানো হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের সহায়তায় কার্যক্রমটি বাস্তবায়িত হয়। বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এর সমন্বয় করেন।

জানা যায়, মাঠ পর্যায়ের আলোচনায় বালাইনাশক ব্যবহারের সম্ভাব্য স্বাস্থ্যগত ও পরিবেশগত ঝুঁকি, নিরাপদ বালাই ব্যবস্থাপনা এবং ঝুঁকি কমানোর বাস্তবসম্মত কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি কম ঝুঁকিপূর্ণ উদ্ভিদ সুরক্ষা পণ্য ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং নিরাপদ বিকল্প পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ বালাইনাশকের ওপর নির্ভরতা কমানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল।

কার্যক্রমে কৃষকেরা তাঁদের দৈনন্দিন বালাইনাশক ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় বালাইনাশক প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান প্রতিকূলতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং নিরাপদ পদ্ধতি গ্রহণে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সরাসরি কথোপকথন ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকদের কাছে কোন ধরনের বার্তা ও যোগাযোগ পদ্ধতি বেশি গ্রহণযোগ্য, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, এই পাইলট উদ্যোগের লক্ষ্য কেবল তথ্য দেওয়া নয়; নিরাপদ কৃষি অনুশীলনে কৃষকদের মধ্যে স্থায়ী আচরণগত পরিবর্তন আনা। মাঠ থেকে পাওয়া প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা ভবিষ্যতে কার্যক্রমকে আরও কৌশলগত ও কৃষকবান্ধব করে তুলতে সহায়ক হবে।

পাইলট কার্যক্রমে ৩২টি গ্রুপের ৬৪০ জন কৃষকের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ বালাইনাশক ব্যবহার ও টেকসই বালাই ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের অভিজ্ঞতা, ঝুঁকিবোধ এবং আচরণগত প্রতিবন্ধকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কৃষককেন্দ্রিক আচরণ পরিবর্তনমূলক যোগাযোগ কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে কাজে লাগবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

৬৪০ কৃষককে নিয়ে নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রম

আপডেট সময় ০৯:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬