দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলর মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১ লা সেপ্টেম্বর ( মঙ্গলবার) ভোর আনুমানিক ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার দর্শনা থানার দর্শনা শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০)।
এ ঘটনায় বাড়ির মালিক উপজেলার লোকনাথ পুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত গোলজার মন্ডলের ছেলে কেরামত আলী (৬৫) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
অপমৃত্যু সংবাদের বিবরণে জানা যায়, গত ৩১/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার সময় কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ০১/০৯/২০২৬ তারিখ ভোর ৫টার দিকে তার স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান। এ সময় তিনি দেখতে পান, টিউবওয়েলের সাথে থাকা ইলেকট্রিক মোটরের মেইন তারের সাথে হাতে কাঁচিসহ এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে আছে।
তার চিৎকারে ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও প্রতিবেশী রশিদুল ইসলাম (৩০) সহ স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দর্শনার শান্তিপাড়ার শরিফুল ইসলাম ওরফে বরু। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে মোটরের তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে তার লাশ ঘটনাস্থলেই রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
,
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা
শাহজাদপুরে মরহুম আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন
চৌদ্দগ্রাম কনকাপৈতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন
লালপুরে মাজার ও মসজিদে চুরি
মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা
সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা
উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা।
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
-
মোঃ জিহাদ হাসান - আপডেট সময় ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 74
জনপ্রিয় সংবাদ































