, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বিধবা ভাতার অভিযোগ তদন্তে গিয়ে ‘মীমাংসার’ প্রস্তাব ইউনিয়ন সমাজকর্মীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ে মৎস্যজীবী দলের ব্যতিক্রমী আয়োজন, নদী-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা স্বর্গীয়া সন্ধ্যা রানী সাহার ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন: স্মরণে অশ্রুসিক্ত স্বজন ও শুভানুধ্যায়ীরা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমাবেশ ঈশ্বরগঞ্জের জাটিয়ায় কৃষক দলের উদ্যোগে ৩০০ শিক্ষার্থী পেল গাছের চারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। কালাইয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতাকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলর মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১ লা সেপ্টেম্বর ( মঙ্গলবার) ভোর আনুমানিক ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার দর্শনা থানার দর্শনা শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০)।
এ ঘটনায় বাড়ির মালিক উপজেলার লোকনাথ পুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত গোলজার মন্ডলের ছেলে কেরামত আলী (৬৫) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
অপমৃত্যু সংবাদের বিবরণে জানা যায়, গত ৩১/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার সময় কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ০১/০৯/২০২৬ তারিখ ভোর ৫টার দিকে তার স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান। এ সময় তিনি দেখতে পান, টিউবওয়েলের সাথে থাকা ইলেকট্রিক মোটরের মেইন তারের সাথে হাতে কাঁচিসহ এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে আছে।
তার চিৎকারে ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও প্রতিবেশী রশিদুল ইসলাম (৩০) সহ স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দর্শনার শান্তিপাড়ার শরিফুল ইসলাম ওরফে বরু। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে মোটরের তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে তার লাশ ঘটনাস্থলেই রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬