, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস রাজশাহীতে অনিয়মের জেরে কৃষি কর্মকর্তা বদলী সারের খোঁজে দ্বারে দ্বারে কৃষক লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের কাউনিয়ায় সারাই ইউনিয়নে ১ হাজার ৮০০ বৃক্ষচারা রোপণ ১০০ বছর পর জমি ফেরত পেলেন লালমাইয়ের ওয়ারিশরা পিরোজপুরের ভান্ডারিয়া ৬৭ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে অ-বৈধ ট্রাক পার্কিং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন বাকৃবি উপাচার্যের ফুলবাড়িয়ায় নাবালককে ডেকে নিয়ে নেশাজাতীয় দ্রব্য গ্রহণে বাধ্য করার চেষ্টা

১০০ বছর পর জমি ফেরত পেলেন লালমাইয়ের ওয়ারিশরা

১০০ বছরের আইনি লড়াইয়ের অবসান: ঢোল পিটিয়ে কুমিল্লার লালমাইয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিল প্রশাসন

১৭

১০০ বছরের আইনি লড়াইয়ের অবসান: ঢোল পিটিয়ে কুমিল্লার লালমাইয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিল প্রশাসন।

কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড় চলুন্ডা মৌজায় দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে চলে আসা ওয়ারিশি সম্পত্তি সংক্রান্ত বিরোধের ঐতিহাসিক অবসান ঘটেছে। আদালতের রায়ের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার (২৪ আগস্ট) প্রকৃত ওয়ারিশদের নামে জমির সীমানা নির্ধারণ ও দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

মহামান্য কুমিল্লা জজ কোর্টের রায় ও নির্দেশনার আলোকে বাস্তবায়িত এই কার্যক্রমে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রায় বাস্তবায়নের দিন এলাকায় উৎসবমুখর ও কৌতূহলী পরিবেশের সৃষ্টি হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ঐতিহ্যবাহী পদ্ধতিতে ঢোল পিটিয়ে জমির সীমানা নির্ধারণ ও দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় আদালতের প্রতিনিধি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা সশরীরে উপস্থিত থেকে পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন।

আদালতের রায় অনুযায়ী সম্পত্তি বুঝে পাওয়া মরহুম হাজি মোহাম্মদ মুখলেসুর রহমানের ওয়ারিশরা হলেন—জাকির হোসেন, আমির হোসেন, মাহমুদ হাসান, মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ মোতাহের হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দীর্ঘ বিরোধপূর্ণ সম্পত্তির সিএস খতিয়ান দাগ নম্বর ১৮, আরএস দাগ নম্বর ২৭ এবং বিএস দাগ নম্বর ২৩০।

স্থানীয়দের দাবি, প্রায় ১০০ বছর ধরে পূর্বপুরুষদের এই সম্পত্তি নিয়ে নানা জটিলতা ও বিরোধ চলে আসছিল। অবশেষে আদালতের যুগান্তকারী রায়ের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি বিরোধের আইনি নিষ্পত্তি ঘটল।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস

১০০ বছর পর জমি ফেরত পেলেন লালমাইয়ের ওয়ারিশরা

আপডেট সময় ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬