, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা

শিকরীপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

৯৬

কুমিল্লার লালমাইয়ে শিকরীপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায়-২০২৬ সালে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শিকরীপাড়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকরীপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জনাব মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন জুয়েল বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করা প্রয়োজন।

তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের জন্য একটি ফান্ড তৈরি করা হবে। এই ফান্ডের মাধ্যমে বিশেষ করে গরিব ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতা করা হবে। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও ফাউন্ডেশনের সদস্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিকরীপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই ফান্ডের মাধ্যমে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

শিকরীপাড়া প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট সময় ১০:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬