, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা বাকৃবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক শরীফ-আর-রাফি ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ২নং ওয়ার্ডে মেম্বার পদে তারুণ্যের পছন্দ সুলেমান আহমদ সুরমান অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ দেওয়ানগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিনের যোগদান টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন

১৪০

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেতুলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ। এতে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শাবরিনা আফরিন, তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাইফুর রহমান, উপজেলা বিএনপির তাঁতীদলের সভাপতি তাজউদ্দীন আহমেদ, মৎস্যজীবী দলের সভাপতি আসিক ইকবালসহ অনেকে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হবে। এ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

তেতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন

আপডেট সময় ০৯:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬