, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য বিলকিসের বিরুদ্ধে ভাতা-কার্ড ও ট্যাংকি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ পিরোজপুর নেছারাবাদে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক; আহত ৩ পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক এবং নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার কাউনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ১২-১৪ বছর বয়সীদের অংশ নেওয়ার আহ্বান কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর মাগুরার শ্রীপুরে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু মাগুরার শ্রীপুরে জনসচেতনতা বৃদ্ধিমূলক মতনিনিময় সভা অনুষ্ঠিত বেশি করে গাছ লাগান—জুলাই ’২৪-এর চেতনায় পিরোজপুরে নবীন-প্রবীণ বৃক্ষরোপণ অভিযান

কাউনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ১২-১৪ বছর বয়সীদের অংশ নেওয়ার আহ্বান

১০

রংপুরের কাউনিয়া উপজেলায় শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং শারীরিক ও মানসিক বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির নিবন্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলার সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে প্রচার-প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, কাউনিয়া উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির আওতায় মোট ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। এতে অংশ নিতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। গত ১ জুলাই থেকে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি প্রান্তিক এলাকা থেকে উদীয়মান ক্রীড়াবিদদের মূলধারায় নিয়ে আসতে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

ইউএনও জানান, স্থানীয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় শিশু-কিশোররা সহজেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে পারবে।

উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট বয়সী শিশু-কিশোরদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় ইউপি সদস্য বিলকিসের বিরুদ্ধে ভাতা-কার্ড ও ট্যাংকি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

কাউনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ১২-১৪ বছর বয়সীদের অংশ নেওয়ার আহ্বান

আপডেট সময় ০৮:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬