, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান চাকমারকুল ক্যাম্পের বাইরে দুই নিখোঁজ কিশোর-কিশোরী উদ্ধার পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার নওগাঁর পত্নীতলায় সারাদিন ব্যাপী সোনালিকা সার্ভিস ডে, অংশ গ্রহন ৫০০ অধিক ৫০হাজার ইয়াবাসহ ১জন রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ"ত্যু

১০৪

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য মোঃ জুবায়ের আহম্মেদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেছেন। বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার বিকেলে ‘এস আর পরিবহন’যোগে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় জুবায়ে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন সবার ছোট। মাত্র ০৪ বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি সাপাহার আল-হেলাল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী (২০২০ ব্যাচ) ছিলেন। জুবায়েরের গ্রামের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতাড়ি গ্রামে। নিহতের লাশ দাফন করা হবে আজ বিকেলে বাদ আসর, পরিবার সূত্র জানা যায়।

তার এই অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুমহল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু

আপডেট সময় ০৪:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬