, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুর নেছারাবাদে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক; আহত ৩ পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক এবং নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার কাউনিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে ১২-১৪ বছর বয়সীদের অংশ নেওয়ার আহ্বান কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর মাগুরার শ্রীপুরে খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু মাগুরার শ্রীপুরে জনসচেতনতা বৃদ্ধিমূলক মতনিনিময় সভা অনুষ্ঠিত বেশি করে গাছ লাগান—জুলাই ’২৪-এর চেতনায় পিরোজপুরে নবীন-প্রবীণ বৃক্ষরোপণ অভিযান ফ্ল্যাটের ভেতর আটকা তিন বছরের শিশু, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ"ত্যু

১০

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য মোঃ জুবায়ের আহম্মেদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মারা গেছেন। বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার বিকেলে ‘এস আর পরিবহন’যোগে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় জুবায়ে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন সবার ছোট। মাত্র ০৪ বছর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি সাপাহার আল-হেলাল একাডেমির প্রাক্তন শিক্ষার্থী (২০২০ ব্যাচ) ছিলেন। জুবায়েরের গ্রামের বাড়ি নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতাড়ি গ্রামে। নিহতের লাশ দাফন করা হবে আজ বিকেলে বাদ আসর, পরিবার সূত্র জানা যায়।

তার এই অকাল মৃত্যুতে পরিবার, বন্ধুমহল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুর নেছারাবাদে প্রবাসীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, ছাত্রলীগ নেতা আটক; আহত ৩

সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃ”ত্যু

আপডেট সময় ০৪:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬