ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ গ্রাহকদের রেমিট্যান্স সুবিধা আরও সহজ করতে চুক্তিবদ্ধ হলো নগদ ও রূপালী ব্যাংক বাংলাদেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ নিয়ে এলো হোন্ডা ঘুমাচ্ছেন নাকি ক্লান্ত হচ্ছেন? স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞানটি জানুন আগোরাতে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ নিটোল-নিলয় গ্রুপে চমত্কার ক্যারিয়ার গড়ার সুযোগ; সাথে থাকছে নিশ্চিত বার্ষিক ইনক্রিমেন্ট! বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৯ জুলাই মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল
নোটিশ :
যেকোনো প্রিমিয়াম থিম ও প্লাগইন, লারাভেল স্ক্রিপ্ট ক্রয় করতে আমাদের কল করুন 01711-872335। ভিজিট করুন www.ThemeBikroy.com

শর্ত না মানলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

  • থিম বিক্রয়
  • আপডেট সময় ০৫:৪৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, যেসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি শর্ত মানবে না, সেগুলোর অধিভুক্তি বাতিল করা হবে। এক্ষেত্রে কোন আপত্তি গ্রহণ করা হবে না।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) হবিগঞ্জ সার্কিট হাউসে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ ছাড়া মঙ্গলবার ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হবিগঞ্জ জেলার বাহুবল, নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার ৮টি কলেজ পরিদর্শন করেন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

প্রফেসর আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যত বা চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্প কারখানার চাহিদা বিবেচনায় না নিয়ে শিক্ষকরা শুধু তাদের পছন্দের বিষয় অধিভুক্তির চেষ্টা করেন। যা মোটেও কাম্য নয়।’

তিনি বলেন, চর্তুথ শিল্প বিপ্লবের চাহিদা পূরণে বিবিএ ও সিএসইসহ বিভিন্ন প্রফেশনাল বিষয়ে জনবলের সংকট তৈরি হয়েছে। কিন্তু সেসব বিষয়ে অধিভুক্তির দাবি কম। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন নতুন বিষয় অধিভুক্তির আবেদন করার আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।

অনেক কলেজে নিয়মিত পরিচালনা পরিষদের সভা হয় না জেনে ক্ষোভ প্রকাশ করেন প্রফেসর আমানুল্লাহ। তিনি বলেন, এতে শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা জানা যায় না। ফলে সমাধানও হয় না। যা দিনে দিনে প্রকট আকার ধারণ করে। এ ছাড়া নিয়মিত সভা না হলে শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানোর কোন পদক্ষেপ গ্রহণ করা যায় না। ফলে তারা বঞ্চিত হন। যা তাদের হতাশা বাড়ায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, উচ্চ শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি কলেজের উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত যে কোন উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ

শর্ত না মানলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

আপডেট সময় ০৫:৪৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬