ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ গ্রাহকদের রেমিট্যান্স সুবিধা আরও সহজ করতে চুক্তিবদ্ধ হলো নগদ ও রূপালী ব্যাংক বাংলাদেশে নতুন ‘শাইন ১০০ ডিএক্স’ নিয়ে এলো হোন্ডা ঘুমাচ্ছেন নাকি ক্লান্ত হচ্ছেন? স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে থাকা আসল বিজ্ঞানটি জানুন আগোরাতে অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ নিটোল-নিলয় গ্রুপে চমত্কার ক্যারিয়ার গড়ার সুযোগ; সাথে থাকছে নিশ্চিত বার্ষিক ইনক্রিমেন্ট! বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৯ জুলাই মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের ঢল
নোটিশ :
যেকোনো প্রিমিয়াম থিম ও প্লাগইন, লারাভেল স্ক্রিপ্ট ক্রয় করতে আমাদের কল করুন 01711-872335। ভিজিট করুন www.ThemeBikroy.com

কামিল ১ম পর্বে ভর্তি শুরুর তারিখ ঘোষণা

  • থিম বিক্রয়
  • আপডেট সময় ০৫:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এই ভর্তি প্রক্রিয়া চলবে ২৯ মার্চ পর্যন্ত। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত মাদরাসাগুলোতে ভর্তি হতে পারবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়াই ভর্তি কার্যক্রম চলবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত। এ সময় ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি আগামী ৩০ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পেমেন্ট স্লিপ ডাউনলোড করে তাতে উল্লেখিত তারিখ অনুযায়ী অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

এছাড়া বিলম্ব ফিসহ ভর্তি কার্যক্রম চলবে ৩০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফিসহ ভর্তিকৃত শিক্ষার্থীদের ফি আগামী ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিলের মধ্যে একই পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২৩ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। এরপর ২৯ ও ৩০ এপ্রিলের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন ফাইনাল সাবমিট করতে হবে।

ভর্তির যোগ্যতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (পাস) স্নাতক ৩য় বর্ষের ২০২৩ ও ২০২৪ সালের চূড়ান্ত পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি কোর্সের প্রথম পর্বে ভর্তি হতে পারবেন।

এছাড়া ফাজিল (অনার্স) অথবা কামিল (স্নাতকোত্তর) এক বছর মেয়াদি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও নিয়মিত শিক্ষার্থী হিসেবে কামিল দুই বছর মেয়াদি কোর্সের প্রথম পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল দুই বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষা ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভিন্ন বিষয়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবে প্রথম পর্বে ভর্তি হতে পারবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ

কামিল ১ম পর্বে ভর্তি শুরুর তারিখ ঘোষণা

আপডেট সময় ০৫:৪৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬