, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ

৬৮

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও মেডেল তুলে দেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১২ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেকেন্দার আলী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুব-উল আলম বাবলু।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও মেডেল তুলে দেওয়া হলে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ

আপডেট সময় ০৫:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬